Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

admin • 07 Apr 2023, 09:10 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক ব্ল্যাক হকের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়াকো দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে

 

। ইউএইচ–৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।

 

মরিশিতা আরও জানান, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ জন আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।