Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

১ম ধাপের উপজেলা নির্বাচনে ১৩ জন প্রার্থী এমপি-মন্ত্রীর স্বজন: টিআইবি

admin • 06 May 2024, 01:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১ম ধাপের উপজেলা নির্বাচনে ১৩ জন প্রার্থী এমপি-মন্ত্রীর স্বজন: টিআইবি

উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই হবার কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রায় শূণ্য বলে পর্যবেক্ষণ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ শঙ্কার পাশাপাশি স্বজনদের মনোনয়ন সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

সোমবার (৬ মে) রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ইতোমধ্যে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । ১৩ জন প্রার্থী মন্ত্রী-এমপিদের ভাই, চাচাতো-খালাতো ভাই, জামাতা কিংবা ভাইপো। তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগেরই সমর্থক হওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়ের কথা জানান ইফতেখারুজ্জামান।

প্রার্থীদের হলফনামার বিশ্লেষণও জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, এসময়ের মধ্যে সংসদ সদস্যদের চেয়ে সম্পদ বেড়েছে স্থানীয় সরকারের চেয়ারম্যানদের। বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি বলে মন্তব্য টিআইবি’র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।