Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

হেরা গুহায় ক্যাবল কার সেবা চালু করবে সৌদি

admin • 18 Aug 2024, 08:31 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হেরা গুহায় ক্যাবল কার সেবা চালু করবে সৌদি

পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিলো মক্কার হেরা গুহায়। গুহাটি পরিদর্শন করা কিছুটা কষ্টসাধ্য। উঁচু পাহাড় বেয়ে উঠতে হয় বেশ কিছু পথ। তাই সাধারণ মানুষ যেনো আরও সহজে গুহাটি পরিদর্শনে যেতে পারেন সেজন্য সেখানে ক্যাবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। দেশটির আশা ২০২৫ সাল নাগাদ এই সেবা চালু হবে।

 

বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত। যা আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট হলো এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। হেরা গুহার সঙ্গে একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন।

 

এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ক্যাবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ।

 

ক্যাবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটির উচ্চতা ৬৩৪ মিটার। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। জিব্রাইল (আ.) এই গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী নিয়ে এসেছিলেন মহানবীর কাছে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।