Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

admin • 14 Mar 2024, 07:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।