Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

স্বামীর সঙ্গে প্রেমের জেরে বোনকে গুলি

admin • 10 Aug 2023, 07:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামীর সঙ্গে প্রেমের জেরে বোনকে গুলি

স্বামীর সঙ্গে প্রেম করছেন ছোট বোন। এমন সন্দেহে সেই ছোট বোনকে পিস্তল দিয়ে গুলি করেছেন এক নারী। এ ছাড়া পিস্তল দিয়ে মাথায়ও আঘাত করেছেন। তবে সেই নারী বেঁচে আছেন।

এনডিটিভি বলছে, ভারতের দিল্লির শাস্ত্রী পার্কের বুলান্দ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওই নারীর বয়স ৩০ বছর। এ ঘটনায় মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই নারীর নাম সনু। আর তাঁর বোনের নাম সুমাইলা (২০)। সনু সন্দেহ করেছিলেন, তাঁর বোন সুমাইলা স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

সুমাইলা পুলিশকে জানান, তাঁর বোন তাঁকে দেশীয় পিস্তল দিয়ে মেরেছে। প্রথমে গুলি করেছে, পরে মাথায় আঘাত করেছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটরা ঘটেছে। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।