Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী

admin • 16 Apr 2024, 03:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী

অন্য নারীর সঙ্গে সম্পর্কের সন্দেহে স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিয়েছেন এক স্ত্রী। এমনকি ভুক্তভোগীকে শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুরের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের গোরখপুরে থেকে ৫০ কিলোমিটার দূরে দেওরিয়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আশীষ কুমার রাই। তিনি রাজ্যের বালিয়ার বাসিন্দা আর অভিযুক্ত স্ত্রীর নাম অমৃতা রাই। আশীষের অভিযোগের ভিত্তিতে অমৃতাকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

ছবি: এক্স থেকে নেওয়া

উত্তরপ্রদেশ পুলিশ জানায়, শনিবার স্ত্রী অমৃতাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন আশীষ। রাতে বাড়ি ফিরতে চাইলে শ্বশুরবাড়ির লোকেরা বাধা দেন। আশীষ যেন বাড়ি ফিরতে না পারেন, তাই তার মোবাইল ফোন এবং মোটরবাইকের চাবি কেড়ে নেন শ্বশুরবাড়ির লোকেরা। আশীষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ অমৃতার।

আশীষ বলেন, ‘আমি স্ত্রীর সঙ্গে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শ্বশুরবাড়ির লোকেরা আমার মোবাইল এবং আমার বাইকের চাবি নিয়ে নেয়। আমি চাবি চাইলে তারা থেকে যেতে বলে। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন অমৃতা আমার গায়ে ফুটন্ত পানি ঢেলে দেয়। আমি দৌড়ানোর চেষ্টা করলে তারা আমাকে ধরে মারধর করে। ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে।’

ঘুমন্ত স্বামীর ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে মারধর করার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।