হার দিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছিল কাতার ও সেনেগাল। টিকে থাকার লড়াইয়ে আজ আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। যেখানে প্রথমার্ধে বউলায়ে দিয়ার গোলে লিড নিয়েছে সেনেগাল।
ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। এর আগে যে আর কোনো স্বাগতিক দেশই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি। অন্যদিকে সাদিও মানেকে ছাড়া সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে।
এ অবস্থায় আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয় কাতার ও সেনেগাল। যেখানে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আফ্রিকার চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ৫২ শতাংশ সময় বলের দখলে রেখে ছয়টি শট নেয় তারা।
এর মাঝে দুটি শট ছিল অন টার্গেট। সেখান থেকেই ম্যাচের ৪১ মিনিটে কাতারের রক্ষণের ভুলে বুদ্ধিদীপ্ত ফিনিশংয়ে সেনেগালকে আনন্দে ভাসান দিয়া। অন্যদিকে আফসোসে পোড়ে ৩১ শতাংশ বলের দখলে রাখা কাতার।
ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে কাতারকে আরো সেরাটা দিতে হবে। অন্যথায় এবারের আসরে সবার আগে বিদায় নেমে স্বাগতিক দেশটি।





