Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক বিশ্বকাপ

স্পেনকে ইরানের অভিনন্দন

admin • 20 Jul 2026, 06:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্পেনকে ইরানের অভিনন্দন

বিশ্বকাপ ফাইনালের মহারণে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে স্পেন। এ জয়ের পর বিশ্বজুড়ে লামিন ইয়ামালদের ছন্দ ও গতিময় ফুটবলের বন্দনা চলছে। এমন উন্মদনায় শরীক হলো ইরান।

সোমবার(২০ জুলাই) বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে তেহরান। দেশটি বলেছে, এই জয় বিশ্বজুড়ে সেইসব মানুষের মনে আনন্দ এনে দিয়েছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা এবং যুদ্ধের বিষয়ে মাদ্রিদের সমালোচনামূলক অবস্থানের কারণে বিশ্বজুড়ে মানুষ বিজয়ী দলটির প্রতি সমর্থন জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলি রাজনীতিবিদ ও ফুটবল ভক্তরা আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিল; কারণ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের নীতিমালার একজন সোচ্চার সমর্থক। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের পক্ষে খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন প্রমাণ করেছে, স্বাধীনতা ও দৃঢ়তা সেই বুদ্ধিদীপ্ত ও শ্রদ্ধাশীল জাতির বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, এই জয় কেবল স্পেনের জনগণের হৃদয়কেই আনন্দিত করেনি, বরং বিশ্বের অনেক মুক্ত, স্বাধীন ও ন্যায়পরায়ণ জাতির হৃদয়কেও আনন্দিত করেছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছিলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে স্পেনের জাতীয় দলের আচরণ এবং সামগ্রিকভাবে দেশটির অবস্থান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।