Tuesday, 22 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

স্ত্রীর আইফোন কিনতে সোনা বিক্রি, দিল্লির ব্যক্তির দাবি

• 22 Sep 2026, 01:58 PM • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রীর আইফোন কিনতে সোনা বিক্রি, দিল্লির ব্যক্তির দাবি

ভারতে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে আইফোন ১৮ প্রো। নতুন আইফোন কিনতে দেশটির বিভিন্ন অ্যাপল স্টোরে দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ অপেক্ষা ও ভিড়। এর মধ্যেই স্ত্রীর পছন্দের আইফোন কিনতে সোনা বিক্রি করার দাবি করেছেন দিল্লির এক ব্যক্তি।

 

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ওই ব্যক্তি নয়ডার একটি অ্যাপল স্টোরে আইফোন ১৮ প্রো কিনতে সবার আগে লাইনে দাঁড়িয়েছিলেন। ইন্ডিয়া টুডে টেকের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, তার স্ত্রী বারগান্ডি রঙের আইফোন ১৮ প্রো চেয়েছিলেন। স্ত্রী আগে আইফোন ব্যবহার করতেন না।

 

 

তবে এবার তাকে নতুন আইফোন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

 

আইফোন কেনার অর্থের বিষয়ে ওই ব্যক্তি বলেন, বর্তমানে তার হাতে টাকা আছে, আগে ছিল না এবং ভবিষ্যতে থাকবে কি না, সেটিও নিশ্চিত নন। তাই এখনই নিজের ইচ্ছা পূরণ করতে চেয়েছেন। তিনি আরো দাবি করেন, স্ত্রীর জন্য আইফোনটি কিনতে তিনি সোনা বিক্রি করেছেন।

 

 

শুধু দিল্লির ওই ব্যক্তিই নন, নতুন আইফোন কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা নয়ডায় এসেছিলেন। পাঞ্জাব থেকে আসা গুরদিতা সিং তার বাগদত্তার জন্য আইফোন ১৮ প্রো কিনতে বন্ধুকে সঙ্গে নিয়ে সকাল ৬টা থেকে অপেক্ষা করেন। নিজের জন্যও তিনি আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন। দুটি ফোন কিনতে তার খরচ হয়েছে ৩ লাখ ৫০ হাজার রুপির বেশি। একই দিন সকাল ১১টার ট্রেনে পাঞ্জাবে ফেরার পরিকল্পনা ছিল তার।

 

 

এক দম্পতিও দুটি আইফোন ১৮ প্রো কেনেন। তাদের মধ্যে ওই নারী জানান, দাম বাড়লেও যারা আইফোন ব্যবহার করতে চান, তারা বাড়তি দাম দিতেও প্রস্তুত। তারা পরবর্তী সময়ে আইফোন ডুও কেনার পরিকল্পনাও করেছেন। তাদের এক বন্ধু অক্টোবরে হংকং থেকে ফোনটি নিয়ে আসবেন বলে জানান তারা।

 

 

হরিয়ানা থেকে আসা বিশাল নামের আরেক ক্রেতাও জানান, আইফোনের দাম বাড়লেও তা নিয়ে তার সমস্যা নেই। প্রয়োজন হলে খরচ সামলে নেবেন বলে জানান তিনি।

 

 

আইফোন ১৮ সিরিজের নতুন মডেল ঘিরে অ্যাপল স্টোরে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদেরও ভিড় দেখা যায়। কেউ কেউ নতুন ফোন কেনার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়েও এসেছিলেন। তবে যাদের আগাম অর্ডার ছিল না, তারা সেদিন ফোন কেনার সুযোগ পাননি। কয়েকজন ক্রেতা জানান, আগে থেকে প্রি-অর্ডার প্রয়োজন এ বিষয়টি তারা জানতেন না। ফলে স্টোরে এসে ফোন না কিনেই ফেরার পরিস্থিতি তৈরি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।