স্কুলের ভেতরে ফেসিয়াল করার কারণে এর আগে উত্তর প্রদেশে এক শিক্ষককে পেটান হেডমাস্টার। এবার আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল। কারণ, দেরিতে স্কুলে আসা।
এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, একজন আরেকজনের ওপর চড়াও হয়েছেন দুজন। বাকিরা ঝগড়া বন্ধের চেষ্টা করছেন।
https://twitter.com/i/status/1786426789449130200ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক–মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা গুঞ্জন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি করছেন প্রিন্সিপাল।
এক সময় তিনি তাঁর গায়ে হাত দেন। এ ছাড়া কাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা স্কুলের ক্লাস শেষ হওয়ার পরে ঘটেছে। ওই সময় ঝগড়ায় আপত্তিকর শব্দ ব্যবহার করতে শোনা যায়। এসব শব্দ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।





