Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

admin • 08 Dec 2023, 02:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সৌদিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রশিক্ষণ মিশনের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা সব সেনা নিহত হয়েছেন।

   

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

   

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়। গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

  সূত্র:এপি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।