Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সুপ্রীম কোর্টে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শন

admin • 10 Aug 2023, 07:37 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপ্রীম কোর্টে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শন

সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) সুপ্রীম কোর্ট বার অডিটোরিমে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সুপ্রিম কোর্টের বিজ্ঞ এর্টনি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম পরিচালিত লিটন হায়দার প্রযোজিত চলচ্চিত্রটির প্লট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'র ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কাল থেকে নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।