Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ৩৫০ জনের প্রাণহানি

admin • 15 Sep 2024, 12:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সুপার টাইফুন ইয়াগির আঘাতে ৩৫০ জনের প্রাণহানি
টাইফুর ইয়াগির আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৭৪ জন ছাড়িয়েছে। এ নিয়ে সুপার টাইফুন ইয়াগির আঘাতে ৩৫০ জনের প্রাণহানি  হয়েছে। যার মধ্যে ভিয়েতনামে মারা গেছেন ২৫৪ জন। ,
মিয়ানমার ও ভিয়েতনাম ছাড়া লাওস ও থাইল্যান্ডেও আঘাত হেনেছে এই টাইফুন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ মিয়ানমারে বন্যায় ৭৪ জনের প্রাণহানি হয়েছে ও আরও ৮৯ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। ,   প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে জনগণের দুর্দশনা আরও বেড়েছে। এ অবস্থায় বন্যার কারণে ৬৫ হাজার বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে।,   শুক্রবার ক্ষমতাসীন সামরিক জান্তা জানিয়েছিল, দুই লাখ ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ও ৩৩ জন মারা গেছেন।,   বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে, বন্যার আঘাতে মিয়ানমারে মধ্যাঞ্চলে অনেক কৃষিজমি পানিতে ডুবে গেছে। এছাড়া সড়ক, সেতু ধ্বংসের ঘটনায় অনেক এলাকায় ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে।   বন্যা পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।