Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সিগারেটের প্যাকেটে হচ্ছিল স্বর্ণ পাচার

admin • 26 Jan 2024, 03:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিগারেটের প্যাকেটে হচ্ছিল স্বর্ণ পাচার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে যৌথ অভিযান চালানো হয়। এ সময়, দুবাই থেকে আসা ফ্লাইটের ব্যাগেজ কনভেয়ার বেল্টের ওপর পরিত্যক্ত ১টি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়।

 

ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমালিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গুল্ক গোয়েন্দারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।