Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

সালাউদ্দিনের ‘দুর্নীতির’ তদন্ত চেয়ে হাইকোর্টে ব্যারিস্টার সুমন

admin • 14 May 2023, 09:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সালাউদ্দিনের ‘দুর্নীতির’ তদন্ত চেয়ে হাইকোর্টে ব্যারিস্টার সুমন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

রোববার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।

 

এ রিটে ক্রীড়া সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

 

চলতি সপ্তাহেই বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এ বিষয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন জানান, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হচ্ছে না। ফুটবলকে বাঁচাতে হলে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এ কারণে রিট দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।