Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে গুলিতে ৩ অভিবাসী নিহত

admin • 27 Oct 2023, 07:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে গুলিতে ৩ অভিবাসী নিহত

হাঙ্গেরির সঙ্গে সার্বিয়ার সীমান্তের কাছে শুক্রবার অভিবাসীদের মধ্যে শুক্রবারের গোলাগুলি হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস জানিয়েছে। এতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।

 

আরটিএস জানিয়েছে, হর্গোসের সীমান্তবর্তী গ্রামের কাছে একটি পরিত্যক্ত খামার কমপ্লেক্সে গুলি চালানো হয়েছে। এটি এমন একটি জায়গা, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীরা প্রায়ই ক্যাম্প করে।

 

ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি।

 

সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে চোরাচালান চক্র ও অভিবাসীদের মধ্যে একাধিক সংঘর্ষ দেখা গেছে, কখনো কখনো মারাত্মক।

 

সার্বিয়া তথাকথিত বলকান রুটে অবস্থিত, যেটি ২০১৫ ও ২০১৬ সালে কয়েক হাজার মানুষ ব্যবহার করেছিল।

 

তাদের অনেকেই আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়েছিল।

২০১৬ সালে রুটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার পরও পশ্চিম ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসীরা এটি ব্যবহার করতে থাকে, যদিও তারা সংখ্যায় অনেক কম। সেপ্টেম্বরে উত্তর সার্বিয়ায় প্রায় ৪০০ অভিবাসীকে আটক করে অভ্যর্থনাকেন্দ্রে স্থানান্তর করা হয়।

সূত্র : এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।