Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

admin • 03 Feb 2023, 11:42 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রী সুলতানাকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে স্বামী দ্বীন ইসলাম ওরফে বাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের আনন্দপুরে নিহতের খালুর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। তিনি স্বামী সঙ্গে সাভারের আনারকলি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

পেশায় অটোচালক দ্বীন ইসলাম পটুয়াখালীর আমতলী থানার টেপুরা গ্রামের শাজাহান খলিফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনদিন আগে স্বামীর সঙ্গে রাগ করে সুলতানা বেগম তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে যান। বৃহস্পতিবার বিকেলে খালু শ্বশুরে বাড়িতে থেকে স্ত্রী সুলতানাকে নিয়ে যেতে চান।

 

এ সময় সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে তার পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা স্বামী বাবুকে গণধোলাই দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ সোপর্দ করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।