Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

admin • 27 Jan 2025, 12:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (২৬ জানুয়ারি) মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

 

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

 

জানা গেছে, তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।