Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগের মনোনয়ন দাখিল

admin • 30 Nov 2023, 07:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগের মনোনয়ন দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

   

বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ আসনে তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

   

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মাহফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।