Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানালেন বিএনপির শামা ওবায়েদ

admin • 12 Sep 2022, 06:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানালেন বিএনপির শামা ওবায়েদ
জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।   সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।     শ্রদ্ধা জানানোর পর শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরীর মরদেহে বিএনপির পক্ষ থেকে নয়, নিজ এলাকার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। দেশের রাজনীতিতে সাজেদা চৌধুরীর শূন্যস্থান পূরণ হওয়ার না।     রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।     তার জন্ম ১৯৩৫ সালের ৮ মে। তিনি ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধকালে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।