Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাকিবের 'গুরু' ফাহিমের প্রোফাইলও লাল

admin • 30 Jul 2024, 08:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাকিবের 'গুরু' ফাহিমের প্রোফাইলও লাল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার লাল রঙে রাঙিয়েছেন।

 

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ এবং সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো শীর্ষ ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে পরিচিত নাজমুল আবেদীন ফাহিমও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাল রঙের প্রোফাইল ছবি দিয়েছেন।

 

এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কোটা আন্দোলনে সমর্থন দেওয়া শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। যার অংশ হিসেবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রংয়ের ছবি দিয়ে রাঙিয়েছেন।

 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। তবে এই শোক পালন প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।