জাতীয়
খেলাধুলা
সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপে ১৭ সদস্যের দল ঘোষনা করল বিসিবি
admin
• 13 Aug 2022, 12:11 PM
• পঠিত 1 বার
সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের এশিয়া কাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে উৎকণ্ঠা ছিল অনেক।
অধিনায়কত্ব নিয়ে জটিলতার ফলে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে বাড়তি সময়ও চেয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই সংকট নিরসনের পরই এশিয়া কাপের দল ঘোষণা করলেন নির্বাচকরা।
গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সাকিবের সঙ্গে বৈঠকের পরই এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একে একে এশিয়া কাপের জন্য দলে সুযোগ পাওয়া ১৭ জনের নাম পড়ে শোনান তিনি।
এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





