Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জাবি ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

admin • 21 Aug 2023, 08:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, জাবি ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কাজল হাসান মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কাজল হাসান মিয়াকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।

একইসঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।