Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সাইকেল নিয়ে মেট্রোরেলে যুবক!

admin • 24 Oct 2023, 11:23 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাইকেল নিয়ে মেট্রোরেলে যুবক!

বাক্স পেটরা নিয়ে মেট্রোয় তো অনেকেই ওঠেন। কিন্তু সাইকেল চালিয়ে মেট্রোয় ওঠা সাধারণত দেখা যায় না। এমন আশ্চর্য দৃশ্যের সাক্ষী হলো মুম্বাই মেট্রো। সাইকেল চালিয়ে মেট্রোরেলে উঠে গন্তব্যে পৌঁছে নেমে পড়লেন এক যুবক। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি বেশ মনে ধরেছে নেটিজেনদের।

 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে ভিডিওটি পোস্ট করেছেন হর্ষিত অনুরাগ নামের এক যুবক। সাইকেল নিয়ে মেট্রো যাত্রার ওই যুবক তিনি নিজেই।

 

ভিডিওতে দেখা যায়, মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ধরে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক যুবক। নির্দিষ্ট সময়ে ট্রেন আসার পর সাইকেল নিয়ে সটান কামরায় উঠে পড়েন তিনি। কামরার পাশে একটি জায়গায় সাইকেল দাঁড় করিয়ে সিটে বসেন। এরপর গন্তব্যে পৌঁছে আবার সাইকেল নিয়ে প্ল্যাটফর্মে নামেন।

কিন্তু কেন এমন যাত্রা, জানতে চাইলে উত্তর জানিয়েছেন হর্ষিত। তিনি বলেন, ‘মুম্বাইয়ের যানজটপূর্ণ রাস্তায় সাইকেল চালানোর সঙ্গে মেট্রোর যাত্রাটা মিশিয়ে ফেলার চেষ্টা করতে গিয়েই এই পরিকল্পনা। সাইকেলে চেপে যেমন মুম্বাইয়ের অলিগলি ঘুরে দেখা যায়, তেমনই শহরের নাগরিক জীবনযাত্রার ছবি ধরা পড়ে মেট্রোয়। দুই যানকে মিলিয়ে বেশ রোমাঞ্চকর কিছু একটা করার পরিকল্পনা ছিল আমার।’

 

হর্ষিতের এই সাইকেল–মেট্রো যাত্রার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। মেট্রোর মধ্যে বিনামূল্যে সাইকেল রাখার ব্যবস্থা করেছে মুম্বাই মেট্রোর কর্তৃপক্ষ। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি সাইকেল নিয়ে মেট্রোয় ওঠার ব্যবস্থা রাখা হয়েছে স্টেশনে। এমন উদ্যোগেরও সাধুবাদ জানিয়েছেন অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।