Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন

admin • 19 Sep 2023, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান বলেন, ‘অন্য দুই সহযোগী আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এক নম্বর আসামি বাবুর নাম আসেনি। আদালত এ বিষয় বিবেচনায় নিয়ে প্রধান আসামি, বরখাস্ত ইউপি চেয়ারম্যান বাবুকে জামিন দেন।’

 

তবে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

 

গোলাম রব্বানি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।