Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন অ্যাড.সালমা ইসলাম

admin • 16 Feb 2024, 11:17 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন অ্যাড.সালমা ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান নূরুন নাহারকেও মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড অ্যাডভোকেট সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন দিয়েছে।

সালমা ইসলাম একাদশ সংসদেও জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি ছিলেন। আর জাপার মহিলা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার ঠাকুরগাঁও-২ আসন থেকে লাঙ্গল প্রতীকে ভোট করে পরাজিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।