Thursday, 3 September 2026
শিরোনাম
এশিয়া কাপ কর্ণার ক্রিকেট

শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন দুঃসংবাদ শুনল ভারত

admin • 06 Sep 2022, 10:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন দুঃসংবাদ শুনল ভারত

চোটের মিছিল লম্বা হচ্ছে এশিয়া কাপের দলগুলোর। এই তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় পেসার আবেশ খান। তার আগে চোটে পড়ে দল থেকে বাদ পড়েন অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

 

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার পর কলকাতার দৈনিক আনন্দবাজারের অনলাইন সংস্করণ জানিয়েছে দল থেকে ছিটকে পড়েছেন আবেশ খান। তার বদলে বাকি ম্যাচগুলোর জন্য দলে নেওয়া হয়েছে দীপক চাহারকে।

 

গত রোববার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দলের কোচ রাহুল দ্রাবিড় জানান আবেশ খানের জ্বর হয়েছে। তবে শেষ পর্যন্ত ভারতীয় এই পেসার ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।

 

হংকংয়ের বিপক্ষে চার ওভারে ৫৩ রান দেওয়ার পর দলে আবেশের সুযোগ পাওয়া নিয়েও ওঠে প্রশ্ন। তার আগে পাকিস্তানের বিপক্ষে ১৯ রান দিলেও নেন ১টি উইকেট। তবে চোটের ধরন কেমন সেটা এখনও নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

 সুত্র: আনন্দবাজার পত্রিকা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।