Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা

admin • 05 Aug 2023, 04:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৫ অগাস্ট) মেয়র ব্যারিস্টার শেখ তাপস বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে শেখ তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে শহীদ শেখ কামালের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।