Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

শুভমানকে জড়িয়ে শচীন কন্যার বিস্ফোরক মন্তব্য

admin • 22 Nov 2023, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শুভমানকে জড়িয়ে শচীন কন্যার বিস্ফোরক মন্তব্য

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার জানিয়েছন এক্সে (সাবেক টুইটার) তার কোনও অ্যাকাউন্ট নেই। সারার নাম এবং ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

 

বুধবার (২২ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সারা জানিয়েছেন,‌ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘ডিপফেক’ ছবি তৈরি করা হচ্ছে। যা নিয়ে বিরক্ত সারা।

সংগৃহিত ছবি ।  

বুধবার সারা ইনস্টাগ্রামে লেখেন, ‘সামাজিক যোগাযোগ অসাধারণ একটা জায়গা। সেখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতি দিনের সব কিছু ভাগ করে নেই। কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেয়া হচ্ছে। যা ইন্টারনেটের কোনও পোস্টের সত্যতার উপর প্রশ্ন তৈরি করছে। আমি এমন কিছু ডিপফেক ছবি দেখেছি, যার সঙ্গে সত্যের দূরদূরান্ত সম্পর্ক নেই।

এক্সে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমার এক্সে কোনও অ্যাকাউন্ট নেই। আশা করব এক্সের সেই অ্যাকাউন্টগুলি মুছে দেয়া হবে। বিনোদন ভালো, কিন্তু তার জন্য কখনও সত্যিকে বিসর্জন দিয়ে দেয়া উচিত নয়। সত্যির ভিত্তি করে তথ্যের আদানপ্রদান হোক।’

   

ভারতীয় ওপেনার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। বিশ্বকাপের মাঝে একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় শুভমানকে জড়িয়ে রয়েছেন সারা।

   

পরে জানা যায় সারার ভাই শচীন-পুত্র অর্জুনকে জড়িয়ে ছিলেন সারা। কিন্তু সেই ছবিতে অর্জুনের জায়গায় শুভমানের মুখ বসিয়ে দেয়া হয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে মুখ খুললেন সারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।