Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

এক সন্তান না, চার সন্তান চান সেলেনা গোমেজ

admin • 05 Mar 2026, 01:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক সন্তান না, চার সন্তান চান সেলেনা গোমেজ

দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হলিউডের সংগীত জগতের ‘ড্রিম কাপল’ সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি এক পডকাস্টে পরিবার পরিকল্পনার কথা জানান সেলেনা। ভবিষ্যতে নিজেকে চার সন্তানের মা হিসেবে দেখতে চান এই সংগীতশিল্পী।

সম্প্রতি বন্ধু লিল ডিকির উপস্থাপনায় ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে হাজির হন সেলিনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সেলেনা। এ সময় সেলেনা তার সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন।

গত বছর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী-অভিনেত্রী সেলেনা গোমেজ এবং প্রযোজক বেনি ব্লাঙ্কো । ২০২৫ সালে জমকালো বিয়ের পর এই তারকা দম্পতির ইচ্ছা একাধিক সন্তানের বাবা-মা হওয়া।

পিঙ্কভিলার বরাতে জানা যায়, অনুষ্ঠানে লিল ডিকি ও তার স্ত্রী ক্রিস্টিন বাটালুক্কোর সঙ্গে মতান্বরের এক পর্যায়ে ক্যান্ট কিপ মাই হ্যান্ডস টু মাইসেলফ গায়িকা বলে ওঠেন, ‘ডিকি চান সর্বোচ্চ দুই, কিন্তু ক্রিস্টিন চান তিন। তবে আমার ইচ্ছা আরও বড়। আমি এক সন্তান না, চাই চারজন।’

এ সময় মজা করে তিনি আরও বলেন, ‘সন্তানেরা বড় হওয়ার আগ পর্যন্ত সময়টা হয়তো হবে পুরো পাগলাটে।’

‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে সেলেনা ২০০২ সালে প্রথম আত্মপ্রকাশ করেন। এরপর ‘স্পাই কিডস থ্রিডি গেম ওভার’, ‘ওয়াকার টেক্সাস র‍্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার’ সিনেমায় অভিনয় করে দর্শকনন্দিত হন। এ ছাড়া তিনি ডিজনি চ্যানেলের ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।