Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

admin • 25 Dec 2023, 04:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে এই বিশিষ্ট শিল্প উদ্যোক্তার ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেশের গণমাধ্যম ও শিল্প খাতে ফজলুর রহমানের অবদান অসামান্য। সময় টিভিকে তিনি যেমন স্বাধীনভাবে পরিচালিত হতে দিয়েছেন, তেমনি তার গড়ে তোলা ৪০টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষের উৎপাদিত ময়দা ও তেলসহ নানা পণ্য ভারত, নেপাল, মালয়েশিয়া, কম্বোডিয়া, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।