Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শাহজালালে পাওয়ার ব্যাংকে পাওয়া গেল কোটি টাকার সোনা

admin • 06 Oct 2023, 09:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাহজালালে পাওয়ার ব্যাংকে পাওয়া গেল কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মো. রাজু নামের একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেন্টেটিভ।

শুক্রবার ১১টি সোনার বারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দ করা সোনার ওজন এক কেজি ২৭৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা।

এপিবিএন জানিয়েছে, পাওয়ার ব্যাংকে লুকিয়ে সোনার বার পাচারের চেষ্টা করছিলেন রাজু।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় এপিএন গোয়েন্দা দলের। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। শেষে কালো রঙের পাওয়ার ব্যাংকের ভেতরে ১০টি এবং পকেটে একটি সোনার বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে রাজু জানান, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনার বার নিয়েছেন তিনি।

ওই এপিবিএন কর্মকর্তা আরও জানান, রাজু লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।