Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শাটল বাস সার্ভিস চালু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

admin • 21 Oct 2024, 06:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাটল বাস সার্ভিস চালু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও যানজটের সমস্যা থেকে পরিত্রাণ পেতে রাজধানীর দুইটি রুটে শাটল ট্রিপ বাস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন প্রশাসন।

 

রবিবার (২১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। শাটল ট্রিপে একতলা বাসগুলো (কালিগঙ্গা ও আড়িয়াল খাঁ) প্রতিদিন সকাল ১১.৩০ থেকে রাজধানীর দুইটি রুটে চলাচল করবে।

 

এক নাম্বার রুট প্ল্যান বাসটি চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান, নগর ভবন, দোয়েল চত্বর, সচিবালয়, জিরো পয়েন্ট এবং দুই নাম্বার রুট প্ল্যান বাসটি চলবে জবি থেকে দয়াগঞ্জ মোড়, জুরাইন, ধোলাইপাড়, যাত্রীবাড়ি, জনপদ মোড়, দয়াগঞ্জ মোড় দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।