Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

admin • 09 Aug 2026, 09:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।   শুক্রবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, তার বাবার ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এই রোগ তাকে শারীরিকভাবে অনেকটাই দুর্বল করে দিয়েছে।   তবে জো বাইডেনের এক মুখপাত্র হান্টার বাইডেনের এসব বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর জো বাইডেন জানান, তিনি ‘আক্রমণাত্মক ধরনের’ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখনই তিনি জানিয়েছিলেন, ক্যানসারটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে।   এরপর একই বছরের অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান, তিনি ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন।
২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার সময় জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।   চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।   এদিকে জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।