Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান ও গোলাম ফারুক

admin • 15 Nov 2023, 09:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান ও গোলাম ফারুক

একাদশ জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক শপথ নিয়েছেন।

   

আজ বুধবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।

   

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

   

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, নূর উদ্দিন চৌধুরী নয়ন, সৈয়দা জাকিয়া নূর লিপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।

 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

 

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।