Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

লিফট থেকে পড়ে আহত ঢাবি কর্মকর্তার মৃত্যু

admin • 25 Oct 2024, 05:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লিফট থেকে পড়ে আহত ঢাবি কর্মকর্তার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফট থেকে পড়ে গুরুতর আহত মো. আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

   

নিহত মো. আব্দুল্লাহ ঢাবির অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে লিফট থেকে পড়ে যান তিনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে ঢাবি কর্তৃপক্ষ।

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে আজ বিকেলের দিকে জরুরি বিভাগের ওসেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।