Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

লাশের দীর্ঘ সারি দেখে হার্ট অ্যাটাক,পুলিশ সদস্যের মৃত্যু

admin • 03 Jul 2024, 09:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লাশের দীর্ঘ সারি দেখে হার্ট অ্যাটাক,পুলিশ সদস্যের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দেশটির হাসপাতালের মর্গে একের পর এক মরদেহ আসার দৃশ্য দেখে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান কনেস্টবল রবি কুমার।কিন্তু চিকিৎসা শেষে সাময়িক সুস্থ হলেও ২০ মিনিটের মধ্যে তিনি মারা যান। মঙ্গলবার বিকেলে হাথরাস জেলার রতি ভানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ‘ভোলে বাবা’ নামে এক ধর্মগুরুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এরপর লাশ জমতে থাকে হাসপাতালের মর্গে। এর মধ্যে পরিবেশ শোকাতুর হয়ে ওঠে। ওই মেডিকেল কলেজের মর্গেই মোতায়েন ছিলেন দুই পুলিশকর্মী। তাদের মধ্যে একজন কনস্টেবল রবি কুমার।

 

তার সহকর্মীরা জানান, মর্গে এত লাশ দেখে অস্বস্তি বোধ করছিলেন রবি। মৃত্যু, রক্ত, আর্তনাদ দেখে বিচলিত হয়ে বারবার পায়চারি করছিলেন। এরপর আচমকাই অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। যদিও ২০ মিনিট পরই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

 

এফআইআরে উল্লেখ করা হয়, ধর্মীয় ওই আয়োজনে ৮০ হাজার মানুষ জড়ো হবে বলে অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু জমায়েত ছিল আড়াই লাখের বেশি মানুষ। ধর্মগুরুর ‘পায়ের ধুলা’ নেয়ার জন্য এগিয়ে যান অনেক ভক্ত। তখন গুরুর দেহরক্ষীরা ঠেলে সরানোর চেষ্টা করেন। তখনই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।