Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় রাজনীতি

ললিপপ মুখে দিয়ে কেউ কোলে করে ক্ষমতায় বসাবে না: তথ্যমন্ত্রী

admin • 08 Oct 2023, 05:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ললিপপ মুখে দিয়ে কেউ কোলে করে ক্ষমতায় বসাবে না: তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি বুঝতে পেরেছে যে, ললিপপ মুখে দিয়ে কেউ কোলে করে ক্ষমতায় বসাবে না।

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রোববার তিনি এ কথা বলেন।

এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক পুনর্মুদ্রিত ১৯৭১ সালে পাকিস্তান সরকার প্রকাশিত 'হোয়াইট পেপার অব দ্য ক্রাইসিস ইন ইস্ট পাকিস্তান' শীর্ষক শ্বেতপত্রের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, 'ললিপপ বা ফিডার মুখে দিয়ে কেউ কোলে করে যে ক্ষমতায় বসাবে না এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপি বুঝতে পেরেছে।

মার্কিন ভিসানীতি নিয়ে এই মন্ত্রী বলেন, যারাই নির্বাচনে বাধা দেবে ভিসা নীতি তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটিও অনুধাবন করতে পেরেছে। সে জন্য কর্মীদের বলেছেন আন্দোলন করতে হবে। এই উপলব্ধি ভালো।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করল সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ অংশগ্রহণ করল কি না। যেমন সিটি করপোরেশন নির্বাচনগুলো হয়েছে, সেখানে বিএনপি অংশ নেয়নি। কিন্তু ৫০ শতাংশের বেশি মানুষ সেখানে ভোট দিয়েছে এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে।

দ্বাদশ নির্বাচনে বিএনপি এলে খুশি হবেন মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনেও যদি বিএনপি না আসে; আসলে আমরা স্বাগত জানাই, আমরা চাই তারা অংশগ্রহণ করুক। না আসলেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।