Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

লন্ডনে শিখ কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

admin • 18 Nov 2023, 07:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লন্ডনে শিখ কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

লন্ডনের পশ্চিমাঞ্চলে ১৭ বছর বয়সী একটি কিশোর সংঘর্ষে নিহত হয়েছে। দেশটির মেট্রোপলিটন পুলিশ শুক্রবার (১৭ নভেম্বর) ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। তার নাম ব্রিটিশ শিখ সিমারজিৎ সিং নাগপাল।

 

গত বুধবার স্থানীয় সময় সোয়া ১২টার দিকে লন্ডনের পশ্চিমাঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নাগপালের পড়ে থাকতে দেখে। ওই সময়ে নাগপালের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ইন্সপেক্টর মার্টিন থরপি বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে। তাকে হারানোর মধ্য দিয়ে তার পরিবার কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তা বুঝতে পারছি।

 

তিনি আরও বলেন, ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকেও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিমারজিৎ এর পরিবারও পুলিশকে অনেক সহযোগিতা করছে।

 

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।