Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রেলসেতুর গার্ডার ধস: কুড়িগ্রামে বিকল্প পথে চলছে ট্রেন

admin • 14 Oct 2023, 12:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেলসেতুর গার্ডার ধস: কুড়িগ্রামে বিকল্প পথে চলছে ট্রেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংহেরডাবড়ি এলাকায় বৃষ্টিতে একটি ব্রিজের গার্ডার ধসে যাওয়ায় শুক্রবার রাত থেকে ঢাকাসহ অন্যান্য স্থানের সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে বিকল্প ব্যবস্থায় ঢাকাগামী কুড়িগ্রামের ট্রেনগুলো লালমনিরহাট স্টেশন থেকে চলাচল করছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুড়িগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ঘন বৃষ্টিতে রেলওয়ের ফোর জে নম্বর ব্রিজটির একটি গার্ডার ধসে যায়। ফলে শুক্রবার রাত থেকে কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ অন্যান্য স্থানের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

ফলে রাতে রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন ও শনিবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে ছেড়ে গেছে। ব্রিজটি মেরামতে হচ্ছে। আগামীকাল মেরামতের কাজ শেষ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

 

এদিকে, হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী স্বপন কুমার বলেন, ‘স্টেশনে এসে শুনতে পাই ট্রেন আসেনি। তাই যাত্রা বাতিল করেছি।’

 

লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের সিনিয়র সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী জানান, দ্রুততম সময়ে ব্রিজটি মেরামত করে সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।