Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রেলপথ মন্ত্রী'র সহধর্মীনি নিলুফার ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

admin • 29 Dec 2022, 06:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রেলপথ মন্ত্রী'র সহধর্মীনি নিলুফার ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

আজ ২৯ ডিসেম্বর। মাননীয় রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি মহোদয়ে প্রয়াত সহধর্মীনি নিলুফার ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

নজরুল ইসলামঃ- রেলপথ মন্ত্রী.বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি.বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি মহোদয়ের সহধর্মীনি,কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ এর মা প্রয়াত নিলুফার জাহান এঁর ২৯ ডিসেম্বর ২০২২ চতুর্থ তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের আগের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।

   

রেলপথ মন্ত্রী মহোদয়ের প্রয়াত সহধর্মীনি নিলুফার জাহান নিজের জীবন বিপন্ন করে তিনি আমাদের উপহার দিয়ে গেছেন নৌকা মার্কার বিজয়।

 

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে অর্ধাহারে-অনাহারে,খেয়ে-না খেয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্বামীর পক্ষে ছেলে-মেয়েদের এবং দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রচারনায় অংশ নিয়ে ঠান্ডাজণিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেছেন। করেছেন গণসংযোগ।

 

শত শত কর্মী বৈঠক,উঠান বৈঠক,জনসভায় তিনি বক্তব্য প্রদান করে তিনি নৌকায় ভোট চেয়েছেন। তাঁর জরালো প্রচারনায় মানুষ মুগ্ধ হয়েছিল এবং নৌকার বিজয় নিশ্চিত হয়। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। সদালাপী,মিষ্টিভাষী এবং মানবিক মানুষ ছিলেন তিনি।

 

রাজনীতির কারণে এই ভাল মানুষটিকে আমরা হারিয়েছি। প্রয়াত নিলুফার জাহান বোদা-দেবীগঞ্জ ও পঞ্চগড় সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের তিনি নিজের সন্তানের মত করে দেখতেন। সাধারণ মানুষের সাথে তার নিবির সম্পর্ক ছিল্। গরীব দুঃখি অভাবি মানুষগুলো ছিল তার অতি আপনজন। তার হাড়ি থেকে ভাত খায়নি এমন মানুষ কম আছে পঞ্চগড়ে।

   

শুধু মহাজনপাড়ায় নয় ঢাকাতেও তিনি সবাইকে আপন করে কাছে টেনে নিয়েছিলেন। সদা হাস্যজ্জল এই মানুষটি কে আমরা হারিয়েছি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিটি প্রোগ্রামে তার সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সে সময় আমি নিজেই দেখেছি তার মানুষের প্রতি ভালবাসা,কিভাবে তিনি মানুষকে ভাল বেসে আপন করে নিতে পারেন তা নিজ চোখে দেখেছি। আজ তিনি আমাদের মাঝে নেই,আছে শুধু তাঁর স্মৃতি।

 

মন্ত্রী মহোদয় আমাকে যেমন ভালবাসেন ভাবীও আমাকে খুব আদর করতেন,স্নেহ করতেন। ভাবীর এই ভালবাসা আমি কোন দিন ভুলতে পারবোনা। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যে তাঁকে বেহেস্ত দান করেন।

 

মহান আল্লাহ কাছে প্রার্থনা করছি তাঁর জীবন সঙ্গি আমাদের প্রিয় নেতা রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি মহোদয়,তাঁর ছেলে ও মেয়েদের ভাল রাখেন,সুস্থ্য রাখেন মানুষের সেবা করতে পারেন।

 

সবার কাছে রেলপথ মন্ত্রী মহোদয়ের প্রয়াত সহধর্মীনির জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাঁকে বেহেস্ত দান করেন। সবার কাছে মন্ত্রী মহোদয় ও তাঁর ছেলে-মেয়েদের জন্য দোয়া চাচ্ছি. পরিবারের অন্যান্য সদস্যদের জন্য দোয়া যাচ্ছি মহান আল্লাহ যেন তাদের ভাল রাখেন সুস্থ রাখেন. দীর্ঘায়ু দান করেন এবং এভাবে মানুষের সেবা করে যেতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।