Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রুশ নারীদের ৮টি করে সন্তান নিতে বললেন পুতিন

admin • 30 Nov 2023, 08:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রুশ নারীদের ৮টি করে সন্তান নিতে বললেন পুতিন

ইউক্রেন যুদ্ধে দুই পক্ষেরই হতাহত বাড়ছে। এ কারণে এবার দেশের নারীদের প্রত্যেককে ৮ কিংবা এর বেশি সন্তান নিতে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া পরিবার বড় করতেও বলেন তিনি। পুতিন বলেন, এখন থেকে বড় পরিবার যেন ‘স্বাভাবিক’ ঘটনায় পরিণত হয়।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না। তখন থেকেই দেশটিতে জন্মহার কম। কিয়েভের দাবি, এবার ইউক্রেন যুদ্ধে হতাহত হয়েছেন ৩ লাখ রুশ।

 

এ নিয়ে মন্তব্য করেছেন পুতিন। গত মঙ্গলবার মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিওবার্তায় তিনি বলেন, আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে মানুষ বাড়ানো।

 

রাশিয়ার প্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪, ৫ কিংবা এর বেশি সন্তান নেওয়ার বিষয়টি। তবে আমাদের দাদা–দাদীরা কিন্তু ৭–৮টা করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া, বড় পরিবার; যেন প্রথায় পরিণত হয়।’

 

বিশেষ এই কনফারেন্স পরিচালনা করেন রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। এতে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আর এই অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে হতাহতের ব্যাপারে সরাসরি কিছু্ বলেননি তিনি।

 

সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, সবাইকে ৮ সন্তান নিতে বললেও, এখন পর্যন্ত পুতিনের নিজের সন্তান দুজন। তবে অগোচরেও কয়েকজন থাকতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।