Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

রাস্তায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে জুতাপেটা (ভিডিও)

admin • 10 Jun 2023, 07:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাস্তায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে জুতাপেটা (ভিডিও)

হোস্টেল থেকে কলেজে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ধরে জুতাপেটা করা হয়েছে। ওই ছাত্রীকে বিরক্ত করায় জনসম্মুখে চড়-থাপ্পড়ও মারা হয় অভিযুক্ত যুবককে। শুক্রবার ভারতের কর্নাটক প্রদেশের উদুপি জেলায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে।

হয়রানির ঘটনায় ওই যুবককে কলেজছাত্রীর মারধর ও জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই যুবকের টি-শার্টের কলার ধরে আছেন। আর কলেজছাত্রী যুবককে চড়-থাপ্পড়ের পাশাপাশি জুতা দিয়ে গালে ও মাথায় একের পর এক আঘাত করছেন। মেয়েটি মারধর করায় স্থানীয়দের কাছে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন যুবক।

https://twitter.com/i/status/1667367726447472646

তবে ওই যুবককে কলেজছাত্রীর মারধরের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতে দেখা যায়নি। গ্রামবাসীদের সামনে রাস্তার মাঝে ওই যুবককে মারধর করেন কলেজছাত্রী।

স্থানীয় বলছেন, অভিযুক্ত যুবক ওই কলেজছাত্রীর পিছু নিয়ে তাকে হয়রানি করেছেন। শুক্রবার সকালের দিকে হোস্টেল থেকে কলেজে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে তারা জানিয়েছেন।

কলেজছাত্রী আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চাওয়ার পর তাকে আটক করে মারধর করা হয়। পরে অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।'

  সূত্র: এনডিটিভি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।