Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবির বি ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুপস্থিতির হার ১৭.১৮ শতাংশ

admin • 13 Apr 2025, 06:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাবির বি ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুপস্থিতির হার ১৭.১৮ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাণিজ্য 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৭২৮৮ জন পরীক্ষার্থী। 

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়,প্রথমবারের মতো এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 'বি' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৪৩ জন।

 

এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ। অর্থ্যাৎ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭২৮৮ জন। 

 

বি ইউনিটের পরীক্ষায় মোট ৪২ হাজার ৪৩৩ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৬৩১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন,খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী ছিল।

 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ১৯ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ ইউনিটের (মানবিক) এবং তৃতীয় দিন ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সি ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।