Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে সনদ তুলতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

admin • 30 Nov 2024, 04:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাবিতে সনদ তুলতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনদপত্র তুলতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতা। তাকে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

  শুক্রবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে কিছু ছাত্র ফিরোজকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা-পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসে। বর্তমানে ফিরোজকে মতিহার থানা হাজতে রাখা হয়েছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘গতকাল শুক্রবার রাতে আহত ছাত্রলীগের এক নেতাকে চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। ফিরোজ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট উত্তোলন করতে এসেছিল। সে বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।