Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

রানের পাহাড় তাড়ায় চাপে বাংলাদেশ

admin • 10 Dec 2022, 05:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রানের পাহাড় তাড়ায় চাপে বাংলাদেশ

ভারতের বেঁধে দেওয়া রানের পাহাড় টপকাতে লড়ছে বাংলাদেশ। বড় রান তাড়ায় বেশিদূর এগোতে পারলেন না ওপেনাররা। সিরাজকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন লিটন।

 

২৬ বলে ২৯ রানের ইনিংসে মেরেছিলেন দারুণ চারটি বাউন্ডারি, তবে বাংলাদেশ অধিনায়ক থামলেন এখানেই। ৪৭ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।

 

দ্রুততম ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস-চট্টগ্রামে ভাঙল যেসব রেকর্ড...পঞ্চম ওভারে প্রথমবারের মতো এলেন স্পিনার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন এনামুল। ৩৩ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট। পঞ্চম ওভারের প্রথম বলে উইকেট হারিয়েছিল ভারতও, তখন তাদের রান ছিল ১৫। বাংলাদেশের স্কোর ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান। ক্রিজে আছেন সাকিব-মুশফিক। 

 

আজ জয়-পরাজয় যে দলকেই আলিঙ্গন করুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু ভারতের জন্য ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর সুযোগ। ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, কিষান-কোহলিদের সৌজন্যে অন্তত জয়ের মঞ্চটা প্রথম ইনিংসেই পেয়ে গেছে ভারত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।