তুহিন কালীমুল্ল্যাহ
দীর্ঘ ১১ বছর পর মাঠে নামছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল ও স্পেন। রিয়াল মাদ্রিদের নিজস্ব ভেন্যু বার্নাব্যুতে আজ রাত ২:৩০ মিনিটে মুখোমুখি হবে সুন্দর ফুটবলে পূজারি দল দুটি।
এর আগে সর্বশেষ ২০১৩ সালে কনফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিল।
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় যদিও এগিয়ে থাকবে স্পেন। তাছাড়া খেলাও হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদে। শক্তির বিচারে অবশ্য দুই দলই সমতায় থাকবে। তবে সর্বশেষ খেলায় স্পেন কলম্বিয়ার কাছে ০-১ গোলে হারলেও ব্রাজিল ১-০ গোলে জয়লাভ করে ইংল্যান্ডের বিপক্ষে।
আজকের খেলায় চোখ থাকবে রিয়ালের সুপারস্টার ভিনিসিয়াসের উপর। বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে ব্রাজিলের ক্যাপ্টেন থাকবেন ভিনি।





