Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

admin • 29 Jan 2023, 07:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। পরে তাদের নিয়ে রিকশায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে মেয়েকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন দাগ দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন এক শিশুর মা। জিজ্ঞাসা করলে এ ঘটনার কথা মাকে জানায় শিশুটি।

এ ঘটনায় পরেরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ আসামির মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।