জাতীয়
রাজধানীতে যুবলীগ নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
admin
• 04 Sep 2022, 08:17 AM
• পঠিত 3 বার
রাজধানীর ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেনকে (৪৮) চাপাতি দিয়ে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজ পড়তে যাওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে পাঁচালী পুকুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নিয়ে আসা হাবিব বলেন, ওয়ারী এলাকার গোপীবাগ সপ্তম গলি পাচানি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় অজ্ঞাত ২ যুবক চাপাতি দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জিতে কোপ দেয়। এতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত আলমগীর হোসেন বলেন, তারা আমার পায়ে কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি কখনো তাদের দেখিনি এবং চিনতেও পারিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থেকে আলমগীর হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেছেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





