গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২১ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ঢাকা শহরের বিভিন্ন থানায় দায়ের করা বিভিন্ন বিচারাধীন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ৪৩ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষের এক আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ বলেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজির করার পর ঢাকার বিভিন্ন আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছে।





